মৃত্যুঞ্জয়

আলো বসু

নির্জন হইচই করে উঠলে আরও একটা আত্মহত্যা আসন্ন বুঝি
ঠিক যেন অবলা জীবজন্তুর চিত্তচাঞ্চ ল্যে সুনামি-ঈশাঠা
যেন পারাবত পাখনা'র অস্থির পাখসাটে ভুকম্পের পূর্বাভাস
যেভাবেই আসুক, মোক্ষ কোন গল্পের বিষয় নয়
আত্মহননের ভেতর দিয়ে আত্মলাভের পথ গিয়েছে বেঁকে
নিশ্চিহ্নৠর ঘরে চিহ্ন পড়ছে হাঁটি হাঁটি পা পা করে
কীভাবে ফেরাই তোমাকে!

'শুভ মহরত' লিখে তোরণদ্বার সাজাচ্ছো !

ফেসবুক মন্তব্য